Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শিক্ষক সংগঠনের উদ্যোগে নির্বাচনী পথসভা


 

শিক্ষক সংগঠনের উদ্যোগে নির্বাচনী পথসভা




Sk Samsuddin 
Sangbad Prabhati, 6 May 2024

সেখ সামসুদ্দিন, মেমারি : বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সমর্থনে মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে গন্তার বটতলায় পথসভা করা হয়। সোমবারের এই সভায় উপস্থিত ছিলেন শিক্ষক সংগঠনের ব্লক সভাপতি কৌশিক মল্লিক, বিশিষ্ট শিক্ষক তথা গন্তার ১ অঞ্চল সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায়। 

গন্তার ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মধুসূদন মল্লিক জানান এই সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের বিষয়গুলো তুলে ধরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকারকে ভোট দেওয়ার আহবান জানানো হয়।