Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভোট দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ


 

ভোট দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ 




Sangbad Prabhati, 13 May 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাত সকালেই ভোট দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ৩৮ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দিরের বুথে তিনি তার নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন। ভোট দিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন বুথের ভেতরে যথেষ্ট আলোর অভাব রয়েছে। তিনি বলেন, আমি নিজেই ঠিকঠাক দেখতে পাচ্ছি না তাহলে সাধারণ মানুষ ভালোভাবে ভোট দেবে কি করে ? তিনি আরো বলেন নির্বাচন কমিশনের কাছে ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে দেওয়ার কথা জানানো হয়েছে , দেখা যাক কি হয়।