Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কাটোয়ার মেধাবী ছাত্রী সঞ্চিতার পাশে স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালা



 কাটোয়ার মেধাবী ছাত্রী সঞ্চিতার পাশে স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালা




Sangbad Prabhati, 24 May 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালা। আর্থিক দুরবস্থাকে পিছনে ফেলে অদম্য জেদ ও অধ্যবসায়কে পাথেয় করে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯৩ শতাংশ নম্বর সহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে কাটোয়া ২ নং ব্লকের মূলগ্রামের বাসিন্দা, আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্রী সঞ্চিতা কর্মকার। পিতা জয়দেব কর্মকার ছিলেন পেশায় দিনমজুর। নবম শ্রেণিতে পড়ার সময় সঞ্চিতার পিতৃ বিয়োগ হয়, সেই থেকেই ছাত্রীটির মা পম্পা কর্মকার সংসারের হাল ধরেন এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে দৈনন্দিন অভাবকে সঙ্গে নিয়ে কোনোরকম ভাবে দিন কাটাতে থাকেন।

 ছাত্রীটির দাদুও তাঁর সাধ্যমতো বিভিন্ন সময় পরিবারটির পাশে থেকেছেন। এমতাবস্থায় আমার পাঠশালা নামক বর্ধমানের একটি সুপরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা পাঠশালার ক্যালেন্ডার, পেন, মেমেন্টো, মিষ্টি, বৃক্ষশিশু দিয়ে সঞ্চিতাকে সংবর্ধিত করলো এবং কিছু আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পরিবারটির পাশে দাঁড়ালো। স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান ছাত্রীটির মা পম্পা কর্মকার, প্রতিবেশী নিখিল ঘোষ এবং উপস্থিত অন্যান্য স্থানীয় মানুষজন।

 সংস্থাটির দ্বারা সংবর্ধিত হয়ে আপ্লুত সঞ্চিতা কর্মকার। আমার পাঠশালার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সন্দীপ পাঠক, মিন্টু পান্ডে, মোশারফ হোসেন, আজমত আলী সেখ এবং অতনু ঘোষ। সঞ্চিতা কর্মকারের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালা-র পক্ষ থেকে সারাবছরই সুবিধা বঞ্চিত, পিছিয়ে পড়া শিশুদের বিনামূল্যে পাঠদান, পোশাক প্রদান , পুষ্টিকর খাদ্যসামগ্রী প্রদান, স্বাস্থ্য পরীক্ষা, বৃক্ষরোপন ইত্যাদি সমাজ কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানান আমার পাঠশালা-র সম্পাদক সন্দীপ পাঠক।