Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে খন্ডঘোষ এবং গলসিতে প্রচার সভা


 

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে খন্ডঘোষ এবং গলসিতে প্রচার সভা 




Sangbad Prabhati, 22 May 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আঠারোতম লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ২৫ মে রাজ্যের ৮ টি আসনে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলির ভোটের প্রচার প্রায় শেষ পর্যায়ে। রাজনীতির ময়দানে কোনও দলই এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। এই পর্যায়ে বিষ্ণুপুর লোকসভা আসনে ভোট। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল। ২২ মে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষ্ণুপুর লোকসভার প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে খণ্ডঘোষের হাটতলায় জনসভা হয়। 

জোরালো বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, বিধায়ক খোকন দাস, নবীন বাগ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

এদিন জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সুজাতা মন্ডলের সমর্থনে একটি প্রচার সভা আয়োজিত হয় খন্ডঘোষ বিধানসভার গলসী ২নং ব্লকের মসজিদপুর অঞ্চলে। প্রধান বক্তা ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী অধ্যাপিকা শিখা দত্ত সেনগুপ্ত। এদিনের সভা থেকে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডলকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।