Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্পিড ব্রেকারের দাবিতে দু'ঘন্টা পথ অবরোধ


 

স্পিড ব্রেকারের দাবিতে দু'ঘন্টা পথ অবরোধ




Sangbad Prabhati, 18 May 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : স্পিড ব্রেকারের দাবিতে শনিবার মেমারির দেবীপুরে পথে নামলেন স্থানীয় মানুষজন। শুক্রবার মেমারির দেবীপুরের কালিতলা এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে এবং সেই পথ দুর্ঘটনায় একটি শিশু আহত হয়। এরপরেই স্থানীয় মানুষ ক্ষোভে ফুঁসতে থাকে। আজ সকাল থেকেই দেবীপুর কালিতলায় স্পিড বেকারের দাবিতে রাস্তায় বসে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষজন।

তাদের অভিযোগ দেবীপুর বুলবুলিতলা এই রাস্তার ওপর কোন স্পীড ব্রেকার নেই, এবং দেবীপুর কালিতলা এলাকায় বেশ কয়েকটি পাবলিক স্কুলও আছে। স্পীড ব্রেকার না থাকার কারণে রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলাচল করে। এই কালিতলা এলাকায় যদি স্পিড বেকার থাকতো তাহলে শুক্রবারের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। 

এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ। অবরোধকারীদের সাথে কথা বলেন পুলিশ আধিকারিক, কিন্তু তাতেও অবরোধ ওঠে না।

বিক্ষুব্ধ মানুষের দাবি স্থানীয় বিডিও- কে ঘটনাস্থলে  এসে স্পিড ব্রেকার তৈরির আশ্বাস দিলে তবেই অবরোধ তুলবেন তারা। দীর্ঘক্ষন অবরোধের জেরে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু পন্যবাহী ও যাত্রীবাহী যানবাহন। 

অবরোধে আটকে পড়া অ্যাম্বুলেন্স, দুধের গাড়ি সহ বেশ কিছু জরুরি পরিষেবার গাড়ি গুলিকে অবশ্য যাওয়ার ব্যবস্থা করে দেয়। প্রায় দু'ঘণ্টার ওপর অবরোধ চলার পর শেষ পর্যন্ত জয়েন্ট বিডিও ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলে স্পিড ব্রেকার তৈরির আশ্বাস দিলে অবরোধ ওঠে। এরপর পুলিশী তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।