Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপির বুথ সভাপতির রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা


 

বিজেপির বুথ সভাপতির রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা 




Sangbad Prabhati, 16 May 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : চতুর্থ দফার ভোট পর্ব মিটতেই পূর্ব বর্ধমান জেলায় বিজেপির এক বুথ সভাপতির রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বর বিধানসভার জামনা পঞ্চায়েতের শেলিয়া গ্রামের ঘটনা। বিজেপির ওই বুথ সভাপতির নাম অভিজিৎ রায়। 

বৃহস্পতিবার তাকে বাড়ির কাছেই গোয়ালঘরের চালার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাটি থেকে ছয় ইঞ্চি উপরে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। এদিকে খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা। বিজেপির অভিযোগ তৃণমূলের লোকজন অভিজিৎকে খুন করার পর ঝুলিয়ে দিয়েছে। ঘটনার প্রতিবাদে বিজেপির বর্ধমান জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দারের নেতৃত্বে মন্তেশ্বর থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিজেপি কর্মীরা। 

 বিশ্বজিৎ পোদ্দারের দাবি, ’মন্তেশ্বরের জামনা অঞ্চলের ১৬৮ নম্বর বুথের সভাপতি অভিজিৎ রায়কে নৃশংস ভাবে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে'। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

এদিকে খবর পেয়েই বিজেপির বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ তা এলাকায় পৌঁছান। তিনি বলেন, 'পুলিশ চাইলে সব পারে। পুলিশ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করুক'।