Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কালনায় ভাগীরথীতে তলিয়ে গেল দুই তরুণী


 

কালনায় ভাগীরথীতে তলিয়ে গেল দুই তরুণী 




Sangbad Prabhati, 15 May 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভাগীরথী নদীতে তলিয়ে গেল দুই তরুণী। পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত নন্দ গ্রাম এলাকার ঘটনা। বুধবার দুপুরে স্থানীয় ইঁটভাটা সংলগ্ন ভাগীরতীতে তলিয়ে গেল দুই তরুণী। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিখোঁজ ওই দুই তরুণীর নাম প্রতিমা কুমারী মাঝি ও মালতি কুমারী মাঝি। 

দুজনেরই বাড়ি বিহারে। স্থানীয় এলাকায় একটি ইঁটভাটাতে কাজ করার জন্য এসেছিল এই তরুণীরা এবং তার পরিবারের লোকজন। বুধবার দুপুরে তারা কাপড় কাচা এবং স্নান করার জন্য বেশ কয়েকজন নামেন এরপরই ওই তরুণীরা হঠাৎ করেই তলিয়ে যায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কালনা থানার পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা। দুপুর দুটো নাগাদ ভাগীরথী নদীতে নেমে ডুবুরিরা তল্লাশি শুরু করলেও বিকেল পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।