Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে নির্বিঘ্নেই লোকসভা ভোট


 

জামালপুরে নির্বিঘ্নেই লোকসভা ভোট




Atanu Hazra 
Sangbad Prabhati, 13 May 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে নির্বিঘ্নেই শেষের পথে লোকসভা ভোট। কয়েকটি জায়গায় ইভিএম এবং ভিভি প্যাড খারাপের খবর আসে। এবং কয়েকটি জায়গায় ইভিএম পালটাতেও হয়। বাকী সব ক্ষেত্রে ভোট শান্তি পূর্ণ চলছে। প্রতিটি রাজনৈতিক দলের নেতারা ময়দানে রয়েছেন। প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী ছিল।

নিজের ভোট দিয়ে গোটা ব্লক চষে বেড়িয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। ফিল্ডে রয়েছেন বিধায়ক অলক কুমার মাঝি ও কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক। বিজেপির জেলা সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী জানান দু একটি জায়গায় ছোট্ট কিছু ঘটনা ছাড়া ভোট নির্বিঘ্নেই হয়েছে। কয়েকটি বুথে প্রিসাইডিং অফিসারদের নিয়ে অভিযোগ থাকায় কয়েকজনকে পরিবর্তন করা হয়।

বিধায়ক অলক মাঝি বলেন, ভোট ঘোষণার পর থেকে নিরবচ্ছিন্ন ভাবে প্রচার করা হয়েছে তার ফল তাঁরা পাবেন। মানুষ তো এত বোকা নয় ভোটাররা যথেষ্ট সচেতন। যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের পক্ষেই সবাই ভোট দেবেন। তাই ডাঃ শর্মিলা সরকার এখান থেকে নিশ্চিত ভাবে জিতছেন। 

ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, সার্বিক ভাবে খুব ভালো ভোট হয়েছে কয়েকটি ছোট খাটো ঘটনা ছাড়া (যেমন ইভিএম পাল্টানো, ভিভি প্যাড পাল্টানো) সেরকম কিছুই হয়নি। তিনি জানিয়ে দেন এখানে শর্মিলা সরকার বিপুল ভোটে জয়লাভ করবেন।

গোটা ভোটের প্রক্রিয়া জামালপুর ব্লক অফিসের কন্ট্রোল রুম থেকে তদারকি করছেন ই আর ও এ জামালপুর ব্লকের বিডিও।