Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভোটের আগের দিন বড় চমক, সিপিএম ছেড়ে বিজেপি-তে


 

ভোটের আগের দিন বড় চমক, সিপিএম ছেড়ে বিজেপি-তে




Atanu Hazra 
Sangbad Prabhati, 12 May 2024

অতনু হাজরা, জামালপুর : ভোটের আগের দিন পূর্ব বর্ধমানের জামালপুরে বড়সড় চমক দেখা গেল। গত পঞ্চায়েতে সি পি এমের প্রার্থী দেবিকা দেবনাথ ও তাঁর স্বামী সুশান্ত মন্ডল আজ বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জামালপুর ১ মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। প্রসঙ্গত এই দম্পতিই পঞ্চায়েত ভোটের সময় তাদের বাড়িতে বোম ফেলার অভিযোগ তুলেছিলেন পরে এই কেসে নিজেরাই গ্রেপ্তার হয়েছিলেন। প্রধান বাবু বলেন এদের মধ্যে একটি প্রতিবাদী সত্ত্বা আছে। কারণ এরা যখন সমস্যায় পড়েছিল তখন লড়াইটা এরা নিজেরাই লড়েছিল। তাই তারা দলে যোগ দেবার কথা বললে তিনি তাদের বিজেপিতে যোগদান করান এবং কাজ করে যেতে বলেন। 

দেবিকা দেবী ও সুশান্ত বাবু বলেন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে সি পি এমে থেকে হবে না সেই জন্য তাঁরা বিজেপিতে যোগদান করলেন। এছাড়াও মোদিজি যে ভাবে ১০ বছরে উন্নয়ন করছেন তা দেখেই তাঁরা যোগদান করেছেন। সিপিএমের পক্ষ থেকে সুকুমার মিত্র জানান। ঠিকই তাঁরা পঞ্চায়েত ভোটের প্রার্থী হয়েছিলেন। তাঁদের কাছে আগে থেকেই খবর ছিল যে ওই দম্পতি বিজেপিতে যোগদান করবে। নাগরিকত্ব এর জন্যই তাদের এই দল পরিবর্তন বলে তিনি জানান। তবে এতে তাঁদের দলের কোনো ক্ষতি হবেনা বলেই তিনি মনে করেন।