Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Human Unity Day মানব একতা দিবস পালনে নিরঙ্কারী মিশনের রক্তদান শিবির


 

 Human Unity Day 

মানব একতা দিবস পালনে নিরঙ্কারী মিশনের রক্তদান শিবির 




Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 25 April 2024

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : মানব একতা দিবস পালন করলো নিরঙ্কারী মিশন। ২৪ এপ্রিল দিনটি নিরঙ্কারী সমাজ সারা বিশ্ব জুড়ে 'মানব একতা দিবস' রক্তদানের মাধ্যমে বিশেষভাবে পালন করে। আসলে এই দিনটি নিরঙ্কারী মিশনের কাছে এক পবিত্র দিন। বুধবার বর্ধমানে জি টি রোড লক্ষীপুর মাঠ এলাকায় সন্ত নিরঙ্কারী সৎসঙ্গ ভবনে একটি রক্তদান শিবির আয়োজিত হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন সন্ত নিরঙ্কারী সৎসঙ্গের পদাধিকারীরা।

সন্ত নিরঙ্কারী মন্ডল, বর্ধমান জোনাল ইনচার্জ নিমাই চাঁদ সাউ জানান, ১৯৮০ সালের ২৪ এপ্রিল মানবতার পূজারী যুগপুরুষ বাবা গুরুবচন সিংহ জী মহারাজ, মানবতার বিভেদকামী আততায়ীদের হাতে নিজেকে বলিদান দিয়েছিলেন। সেজন্য তাঁর ও মানব একতা প্রতিষ্ঠায় এই মিশনের যাঁরা আত্ম-বলিদান দিয়েছিলেন তাঁদের স্মরণে সমগ্র নিরঙ্কারী সমাজ সারা বিশ্ব জুড়ে এই দিনটিকে 'মানব একতা দিবস' হিসাবে রক্তদানের মাধ্যমে বিশেষভাবে পালন করেন। 

মিশনের প্রেস রিপ্রেজেন্টেটিভ দেবকীনন্দন কর বলেন, সদ্গুরুর কৃপায় প্রতি বছরের মত এই বছরও সন্ত নিরঙ্কারী চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ মানব একতা দিবস পালনের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হয়েছে। পুরুষ ও মহিলা সহ ২০০ রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক।

এদিন রক্তদান শিবির ছাড়াও ভবনের সঙ্গত হলে এক বিশেষ সৎসঙ্গ ও লঙ্গর প্রসাদের আয়োজন করা হয়।

সন্ত নিরঙ্কারী মন্ডল, জোন ৪৬ এর ইনচার্জ নিমাই চাঁদ সাউ জানান, আজ বর্ধমানে রক্তদান শিবির আয়োজিত হলো। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই জোনে আরও এগারোটি রক্তদান শিবির করা হবে। সব মিলিয়ে দেড় হাজার জনের বেশি রক্তদান করবেন।