Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Election awareness ভোটের সচেতনতা বৃদ্ধিতে মানব পুতুল নাটক


 

Election awareness

 ভোটের সচেতনতা বৃদ্ধিতে মানব পুতুল নাটক 




Sangbad Prabhati, 2 April 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভোটের দামামা বেজে গেছে। সামনেই লোকসভা নির্বাচন। সেই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে উঠেছে। পিছিয়ে নেই নির্বাচন কমিশনও। ভোটারদের ভোটদানে সচেতনতা বাড়াতে কমিশন নানান কর্মসূচী নিয়েছে। SVEEP কর্মসূচির মাধ্যমে ভোটারদের সচেতন করতে নির্বাচন কমিশনের নির্দেশে ব্লক ও জেলা প্রশাসন নানান ধরনের অনুষ্ঠান করছে। বুথে বুথে গিয়ে প্রচার যেমন করছে, ঠিক তেমনি জনবহুল এলাকা বাজারগুলিতে নির্বাচন কমিশনের বার্তা পৌঁছে দিতে প্রশাসন মাঠে-ঘাটে নেমেছে।

মঙ্গলবার এমনই এক অনুষ্ঠানের আয়োজন করলো মেমারি-১ ব্লক প্রশাসন। মানব পুতুল নাটকের মাধ্যমে ভোটের বার্তা পৌঁছে দেবার ব্যবস্থা করলো। এদিন বিকালে মেমারি নতুন বাসস্ট্যাণ্ডে "ভোটের কথা" নামে মানব পুতুল নাটক পরিবেশন করে সাড়া ফেলেছে। নতুন ভোটারদের মধ্যে এদিন উৎসাহ লক্ষ্য করা যায়। এই ভোটের কথা শুনতে এদিন বাসস্ট্যাণ্ডে বহু মানুষ উপস্থিত ছিলেন।