Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Eastern Railway রেল সংক্রান্ত সমস্যা চটজলদি সমাধানে যাত্রী সাধারণ কি ভাবে সহায়তা পেতে পারেন, জেনে নিন



 

Eastern Railway 

রেল সংক্রান্ত সমস্যা চটজলদি সমাধানে যাত্রী সাধারণ কি ভাবে সহায়তা পেতে পারেন, জেনে নিন 



Sangbad Prabhati, 8 April 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব রেলের অন্যতম প্রধান লক্ষ্য যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা। সেই নিরিখে চালু করেছে একটি হেল্প লাইন নম্বর। যাত্রীদের সুরক্ষার স্বার্থে এবং তাদের অভিযোগ ও মতামত প্রদানের প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর টি 139। সর্বক্ষণের জন্য এই নম্বরটি ছাত্রীদের সেবা প্রদান করছে। ইস্টার্ন রেলওয়ে নেটওয়ার্কে ভ্রমণ করা যাত্রীরা 139 ডায়াল করে বিভিন্ন সেবা পেতে পারেন। এর মাধ্যমে যাত্রীদের সমস্যা গুলি দ্রুত নিষ্পত্তি করা হয় এবং রেল সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের চটজলদি সমাধানও পাওয়া যায়। 

যাত্রীরা ট্রেন সম্পর্কিত অভিযোগ করতে, ফ্রেট পার্সেলের অনুসন্ধান করতে, স্টেশন সংক্রান্ত সমস্যা নিবন্ধন করতে, নিরাপত্তা বা চিকিৎসায় সাহায্য অনুরোধ করতে, বা রেল-সম্পর্কিত তথ্য অনুসন্ধান করতে এবং নিজস্ব মতামত জানাতে তারা 139 হেল্পলাইন ব্যবহার করতে পারেন। পূর্ব রেল বিভিন্ন স্টেশনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর 139 সম্পর্কে ব্যাপক প্রচারও করছে।