Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Central Force বর্ধমানে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের নেতৃত্বে জেলা শাসক ও পুলিশ সুপার


 

Central Force 

বর্ধমানে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের নেতৃত্বে জেলা শাসক ও পুলিশ সুপার 




Sangbad Prabhati, 9 April 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কেন্দ্রীয় বাহিনী জোরদার রুট মার্চ করলো শহর বর্ধমানে। ঈদের প্রাক্কালে মঙ্গলবার জি টি রোড স্টেশন এলাকায় রুট মার্চ হয়। এদিনের রুট মার্চে নেতৃত্বে ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক কে রাধিকা আইয়ার, জেলা পুলিশ সুপার আমনদীপ সহ অন্যান্য আধিকারিকরা। 

রুট মার্চ চলাকালীন মানুষজনের সঙ্গে কথাও বলেন জেলা শাসক এবং পুলিশ সুপার। 

সরেজমিনে এলাকা পরিদর্শনের পাশাপাশি নানা বিষয়ে খোঁজ খবরও নেন। জানা গেছে, আসন্ন নির্বাচনের শহরের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, সেই নিরিখেই রুট মার্চ হয়।