Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বন্ধ স্বাস্থ্য কেন্দ্র খোলার দাবিতে ও ভোটের প্রচারে বিজেপির মিছিল


 

বন্ধ স্বাস্থ্য কেন্দ্র খোলার দাবিতে ও ভোটের প্রচারে বিজেপির মিছিল




Atanu Hazra
Sangbad Prabhati, 8 April 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের পাঁচড়া গ্রামে রয়েছে একটি উপ স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু দীর্ঘ দিন ধরে সেটি বন্ধ অবস্থায় পড়ে আছে। যার ফলে এখানকার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেই স্বাস্থ্য কেন্দ্র খোলার দাবিতে এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে পাঁচড়া হসপিটাল থেকে বাজার পর্যন্ত একটি মিছিলের আয়োজন করে বিজেপি।

 মিছিলে পা মেলান জামালপুর ১ মন্ডল সভাপতি প্রধান চন্দ্র মন্ডল, কাটোয়া সাংগঠনিক জেলার সম্পাদক দেবব্রত বিশ্বাস, মহিলা সভানেত্রী শ্রাবন্তী মজুমদার, সহ সভানেত্রী হেনা রানী মন্ডল সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা সকলেই রাজ্য সরকারের বিরোধিতা করেন এবং অসীম সরকার -কে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয় যুক্ত করার আবেদন জানান।