Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভোটের প্রচারে জৌগ্রামে তৃণমূলের কর্মী বৈঠক


 

ভোটের প্রচারে জৌগ্রামে তৃণমূলের কর্মী বৈঠক 




Atanu Hazra
Sangbad Prabhati, 7 April 2024

অতনু হাজরা, জৌগ্রাম : আগামী ১৩ মে পূর্ব বর্ধমানে হবে লোকসভার ভোট। সেই ভোট কে সামনে রেখে সব দলই প্রচারে নেমে পড়েছে। রবিবার জামালপুরের জৌগ্রামে অভিনন্দন লজে জৌগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস একটি কর্মী সভার আয়োজন করে। এই কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সহ সভাপতি সোমনাথ চ্যাটার্জী, উপ প্রধান শাজাহান মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব। 

বক্তব্য রাখতে গিয়ে মেহেমুদ খান বলেন সকলের আগে দলকে জায়গা দিতে হবে। তাই দেওয়াল যেমন লিখতে হবে তেমনি বাড়ি বাড়ি প্রচার করে রাজ্য সরকারের যাবতীয় প্রকল্পের সুবিধার কথা তুলে ধরতে হবে। লক্ষ্মী ভান্ডারের টাকা ডবল হওয়া, ১০০দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়া, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রুপশ্রী সহ এসবের সুবিধার কথা তুলে ধরতে হবে। তিনি বলেন দলের কাজে সকলকে এগিয়ে আসতে হবে। সকলকেই সমান ভাবে দায়িত্ব নিতে হবে। তিনি সকলকে সম্মিলিত ভাবে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী ডাঃ শর্মিলা সরকারকে জৌগ্রাম অঞ্চল থেকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।