Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লোকসভা ভোটের আগে জামালপুরে প্রকাশ্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল


 

লোকসভা ভোটের আগে জামালপুরে প্রকাশ্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল



Atanu Hazra
Sangbad Prabhati, 24 April 2024

অতনু হাজরা, জমালপুর : সামনেই বর্ধমান পূর্ব লোকসভা আসনে ভোট। আর তার আগেই প্রকাশ্যে এলো জামালপুরে বিজেপির নিজেদের মধ্যে কোন্দল। একটি ভিডিও আমাদের নজরে এসেছে (যার সত্যতা আমরা যাচাই করিনি) যাতে দেখা যাচ্ছে এক বিজেপি নেতা শিক্ষক দেবকুমার বিশ্বাস তিনি চেয়ার উঁচিয়ে মহিলা বিজেপি নেত্রী সৈরিনা সেরিনা কে তেড়ে যাচ্ছেন এবং তাঁকে সামাল দিচ্ছেন তাঁরই দলের নেতৃত্ব। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আমরা ফোনে যোগাযোগ করেছিলাম বিজেপি নেত্রী সৈয়দ সেরিনার সাথে তিনি নিজে বিষয়টি স্বীকার করে নিয়ে তাঁর উষ্মা প্রকাশ করেন। তিনি আমাদের জানান, তিনি দলকে লিখিত ভাবে দেকুমার বাবুর বিরুদ্ধে অভিযোগ জানাতেন কিন্তু লোকসভার প্রার্থীর অনুরোধে তিনি তার থেকে বিরত হয়েছেন। কিন্তু তিনি এই বিষয়টির তীব্র প্রতিবাদ জানাচ্ছেন বলে জানান। বিজেপির ১নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল জানান এটা সেরকম কিছু ব্যাপার নয়। সামান্য কথা কাটাকাটি। এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। তাঁরা সকলে সংঘবদ্ধ আছেন।তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওটাই তো বিজেপির সংস্কৃতি। জামালপুরে বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। আর যে কজন আছেন তাঁরা নিজেদের মধ্যে ঝগড়া করতে ব্যস্ত। তিনি আরো বলেন রাজ্যে যেভাবে উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী ও তাঁদের নেতা অভিষেক ব্যানার্জী তাতে লোকসভা নির্বাচনে দল যথেষ্ট ভালো ফল করবে। এপ্রসঙ্গে তিনি জানান, আগামী ২৭ এপ্রিল জামালপুরে জনসভা করতে আসছেন তাঁদের নেতা অভিষেক বন্দোপাধ্যায়। 

তবে লোকসভা ভোটের আগে এই কোন্দল জামালপুরে বিজেপি কে যথেষ্ট অস্বস্তিতে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।