Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাড়ি বাড়ি প্রচারে তৃণমূলের ব্লক সভাপতি


 

বাড়ি বাড়ি প্রচারে তৃণমূলের ব্লক সভাপতি



Atanu Hazra 
Sangbad Prabhati, 29 April 2024

অতনু হাজরা, জামালপুর : নির্বাচন যত কাছে এগিয়ে আসছে ততই প্রচারের জোর বাড়ছে। বিশেষ করে বাড়ি বাড়ি প্রচারের উপর জোর দেওয়া হচ্ছে। সোমবার জামালপুরের জৌগ্রাম অঞ্চলের বাদপুর ও টেঙ্গাবেড়িয়া গ্রামে দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান। 

তাঁর সঙ্গে ছিলেন অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল, প্রধান মল্লিকা মন্ডল, উপ প্রধান শাজাহান মন্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠু ঢালী, পঞ্চায়েত সদস্য কৃষ্ণা সরকার সহ আরো অনেকে। 

বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মায়েদের কাছে খোঁজ নিচ্ছেন যে তাঁরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন কিনা ? বা সরকারি বিভিন্ন প্রকল্পের সাহায্য তাঁরা পাচ্ছেন কিনা তাও খোঁজ নেন। তিনি সকলের কাছে লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী ডাঃ শর্মিলা সরকারকে ভোট দিয়ে জয়ী করার জন্য আবেদন জানান।