Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তীব্র দাবদাহ : রক্তের সঙ্কট নিরসনে বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি


 

তীব্র দাবদাহ : রক্তের সঙ্কট নিরসনে বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি 




Sangbad Prabhati, 19 April 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রক্তের সঙ্কট নিরসনে বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি একটি উল্লেখযোগ্য নাম। সংস্থার প্রাণপুরুষ মহঃ আসরাফউদ্দিন নিরলসভাবে কাজ করে চলেছেন।‌ বছরের বিভিন্ন সময়ে রক্তদান শিবির আয়োজনের পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক সমস্যায় দেবদূতের মতোই সহৃদয় সহায়তার হাত বাড়িয়ে দেন। বর্ধমান থেকে দিল্লি "এইমস" মানুষের ডাকে সাড়া দিয়ে একজন সমাজকর্মী হিসেবে পাশে দাঁড়ান। 

বর্তমানে তীব্র দাবদাহ চলছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবার নির্বাচনের দামামায় রাজনৈতিক দলগুলি সহ অনেকেরই ব্যস্ততা বেড়েছে। এই পরিস্থিতিতে হাসপাতালে রক্তের সঙ্কট দেখা দিয়েছে।

 উদ্ভূত রক্ত সঙ্কটের সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন মহঃ আসরাফউদ্দিন সহ তার টিম। শুক্রবার বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ২ ব্লকের কোটা অঞ্চলের বলরামপুর গ্রামে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। এদিনের শিবিরে ৫২ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন।