Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাদীপুর গ্রামের জাগ্রত বুড়োশিব


 

সাদীপুর গ্রামের জাগ্রত বুড়োশিব




Atanu Hazra
Sangbad Prabhati, 14 April 2024

অতনু হাজরা, জামালপুর : সাদীপুর গ্রামে অধিষ্ঠিত আছেন জাগ্রত বাবা বুড়ো শিব। চৈত্র মাসে মহা ধুমধাম করে পালন করা হয় গাজন উৎসব। সারা বছর বাবা বুড়োশিব নিভৃতে থাকলেও চৈত্র মাস পড়লেই বাবার মন্দির জমজমাট। এই সময় শুধু সাদীপুর নয় আসে পাশের অনেক গ্রাম থেকে ভক্তবৃন্দ গাজন উপলক্ষ্যে পুজো দিতে আসেন সাদীপুরে। ২৪ চৈত্র থেকে শুরু হয় এই গাজন উৎসব। একবার ফিরে দেখা যাক সাদীপুরের গাজন উৎসব। 

সদ্য অনুষ্ঠিত উৎসবে মোট ১৩ জন সন্ন্যাসী অংশ নিয়েছিলেন। চৈত্র মাসের শেষ সাতটা দিন সাদীপুরে গাজন উপলক্ষে যেমন মেলা বসে তেমনি সাত দিন ধরে হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। যাত্রা পালাও অনুষ্ঠিত হয়। প্রচুর মানুষ আসেন অনুষ্ঠান দেখতে। সন্ন্যাসীরা এই গাজন উপলক্ষ্যে রোমহর্ষক সব কাজ করেন। অনেক উঁচু জায়গা থেকে মাটিতে ঝাঁপ, কাঁটার উপর ঝাঁপিয়ে পড়ার মত কাজ করেন সেগুলো দেখতেও প্রচুর মানুষ এই বুড়ো শিবের তলায় এসেছিলেন। ওই সাতটা দিন বেশ আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে কাটান সাদীপুর গ্রামের মানুষ।