Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চাটাই বৈঠক থেকে বাড়ি বাড়ি ভোটের প্রচারে মন্ত্রী স্বপন দেবনাথ


 

চাটাই বৈঠক থেকে বাড়ি বাড়ি ভোটের প্রচারে মন্ত্রী স্বপন দেবনাথ 


Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 21 April 2024

জগন্নাথ ভৌমিক, শ্রীরামপুর : পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর অঞ্চলের ৪৫ নম্বর বুথে শনিবার সন্ধ্যায় চাটাই বৈঠক করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এলাকার পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই উপস্থিত হয়ে ছিলেন। সবার পরিবারের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা গল্প গুজবের মাধ্যমে সবই জেনে নেন। 

মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত সকলেকে বলেন, এই নির্বাচন প্রত্যেক ভোটারের আত্ম মর্যাদার লড়াই। কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে মানুষের কষ্টার্জিত টাকা নিয়ে বঞ্চনা করেছে, তার জবাব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দিতে হবে। বিজেপি প্রার্থী ডাঃ শর্মিলা সরকার কে বিপুল ভোটে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত আরও শক্ত করতে হবে। প্রত্যেকেই একবাক্যে স্বপন দেবনাথ এর কথায় সায় দেন। এদিনের চাটাই বৈঠকে মন্ত্রী স্বপন দেবনাথ এর সঙ্গে উপস্থিত ছিলেন পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ কুমার মল্লিক। 

এদিন বৈঠক শেষে মন্ত্রী স্বপন দেবনাথ এলাকায় জনসংযোগের পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরে নির্বাচনী ইশতেহার প্রতিটি পরিবারের হাতে তুলে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বাধীন সরকার বিগত সময়ে রাজ্যের মানুষের জন্য কি কি করেছে এবং আগামী দিনের লক্ষ্য বুঝিয়ে বলেন। একই সঙ্গে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার কে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান।

এলাকা ঘুরে প্রচারের শেষে রাত দশটায় ফেরার পথে স্থানীয় একজনের বাড়িতে পান্তা ভাত, পাতিলেবু, পেঁয়াজ, লঙ্কা আর ডাল বড়া দিয়ে রাতের খাওয়া সেরে বাড়ি ফেরেন।