Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রাক্তন পুলিশ আধিকারিক ও আইনজ্ঞ দিলীপ রঞ্জন ভাদুড়ী প্রয়াত


 

প্রাক্তন পুলিশ আধিকারিক ও আইনজ্ঞ দিলীপ রঞ্জন ভাদুড়ী প্রয়াত




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 4 April 2024

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : প্রাক্তন পুলিশ আধিকারিক ও আইনজ্ঞ দিলীপ রঞ্জন ভাদুড়ী প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। অসুস্থতার কারণে দুদিন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। অমায়িক মানুষ ছিলেন দিলীপ রঞ্জন ভাদুড়ী। পুলিশের চাকরি সূত্রে বর্ধমানে এসে বর্ধমানের সংস্কৃতি, সাহিত্য চর্চা এবং মানুষজন কে ভালোবেসে বর্ধমানের বাসিন্দা হয়ে গিয়েছেন। বর্ধমান থানার ইন্সপেক্টর ইনচার্জ পদে চাকরি করতে এসেই অনেকের সুহৃদ হয়েছেন। একজন দক্ষ পুলিশ আধিকারিক ছিলেন। পরবর্তী সময়ে ডেপুটি পুলিশ সুপার পদে উন্নীত হয়ে বর্ধমান, বীরভূম সহ অন্যান্য জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব সামলেছেন। 

একজন সুলেখক ছিলেন দিলীপ রঞ্জন ভাদুড়ী। অবসর গ্রহণের পর বর্ধমান জেলা আদালতে প্র্যাকটিশও করেছেন‌। সুযোগ পেলেই কবিতা লিখতে ভালোবাসতেন। গল্প ও প্রবন্ধ লেখার হাতও ছিল চমৎকার। বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ লিখেছেন। আইন বিষয়ক অনেক লেখাও লিখেছেন। নিপাট ভদ্রলোক বলতে যা বোঝায় এরকমই একজন মানুষ ছিলেন দিলীপ রঞ্জন ভাদুড়ী। রাজ্যের ছোট বড় বহু সাংবাদিকদের সঙ্গে তাঁর যথেষ্ট সখ্যতা ছিল। তিনি নিঃসন্তান ছিলেন। মৃত্যুকালে স্ত্রী আত্মীয় পরিজন সহ অসংখ্য গুনমুগ্ধ মানুষজন রেখে গেছেন। আজ বর্ধমানের ৮ নম্বর ওয়ার্ডের বাড়িতে বহু মানুষ উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান।