Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অভিষেকের আগমনে জামালপুরে নির্বাচনী ঝড় তোলার প্রস্তুতি


 

অভিষেকের আগমনে জামালপুরে নির্বাচনী ঝড় তোলার প্রস্তুতি 




Atanu Hazra 

Sangbad Prabhati, 17 April 2024

অতনু হাজরা, জামালপুর : জামালপুরে ভোটের প্রচারে আসছেন তৃণমূলের কান্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৭ এপ্রিল তিনি দলীয় প্রার্থী ডাঃ শর্মিলা সরকার এর সমর্থনে জামালপুরে একটি রোড শো করবেন। অভিষেকের আগমনে জামালপুরে নির্বাচনী ঝড় তোলার প্রস্তুতি শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর রোডশোকে সফলভাবে রূপায়ণ করা ও লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী ডাঃ শর্মিলা সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য জামালপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খানের নির্দেশে ব্লকের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন কর্মীদের নিয়ে কর্মী সভা, পথসভা চলছে। 

মঙ্গলবার চকদীঘি অঞ্চল এবং জাড়গ্রাম অঞ্চলে কর্মীসভা করা হয় । চকদিঘি অঞ্চলে মনিরামবাটিতে একটি লজে কর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, চকদীঘি অঞ্চলের সভাপতি শেখ আজাদ রহমান, প্রধান অসীমা বাগ সহ অন্যান্যরা। জারগ্রাম অঞ্চলের জারগ্রামে একটি কর্মীসভা করে সেখান থেকে একটি মিছিল হয় আটপাড়া বাজার শনি মন্দির পর্যন্ত। সেখানেই একটি পথসভাও করা হয়। 

পথসভায় বক্তব্য রাখেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন ওই অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন সহ সুভাষ কোলে, শেখ মমতাজ সহ অন্যান্যরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর রোডশোতে সকলে মিলে অংশগ্রহণ করতে হবে কর্মীদের সেই বার্তা ও দলীয় প্রার্থী ডাঃ শর্মিলা সরকারকে বিপুল ভোটে জেতানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচারের উপর জোর দেওয়ার কথা কর্মীদের বলেন বিধায়ক অলক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহেমুদ খান। তারা আরো বলেন রাজ্য সরকারের বিভিন্ন যে প্রকল্প যার সুযোগ সুবিধা মানুষ পাচ্ছেন সেগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে।