Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নির্বাচনী প্রচারে ধাত্রীগ্রামে তৃণমূল মহিলা কংগ্রেসের সম্মেলন


 

নির্বাচনী প্রচারে ধাত্রীগ্রামে তৃণমূল মহিলা কংগ্রেসের সম্মেলন





Sangbad Prabhati, 7 April 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের ছত্র ছায়ায় মহিলারা ক্রমশঃ সংগঠিত হচ্ছে। রবিবার কালনা ১ নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হলো ধাত্রী গ্রামে। আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সমর্থনে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে এবং কালনা -১ নং ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের ব্যবস্থাপনায় মহিলা কর্মী সম্মেলন আয়োজিত হয়। 

এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী ডঃ শিখা দত্ত সেনগুপ্ত, কালনা -১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ অন্যান্য নেতৃত্ব।

 শিখা দত্ত সেনগুপ্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আত্মসম্মান, আত্মমর্যাদা দিয়েছেন। গ্রাম বাংলার মহিলাদের অনেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে ঘরোয়া ব্যবসা খুলে স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন। আর সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি আস্থা রাখতে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডাঃ শর্মিলা সরকার কে বিপুল ভোটে জয়ী করতে হবে।"