Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূলের মঞ্চে বিজেপি প্রার্থী, নিমেষের বক্তব্যে করতালিতে উত্তাল


 

তৃণমূলের মঞ্চে বিজেপি প্রার্থী, নিমেষের বক্তব্যে করতালিতে উত্তাল



Sangbad Prabhati, 11 April 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : এলেন, দেখলেন, সকলের মন জয় করে নিলেন। বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যে একজন দক্ষ রাজনীতিক সেটা আবারও বুঝিয়ে দিলেন। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দুঁদে এই রাজনীতিক কে গাড়ি থামিয়ে সরবত খাওয়াতে মঞ্চে ডেকে রীতিমত বিপাকে। ঈদ উৎসবের মঞ্চে উঠেই নিমেষের বক্তব্যে সকলকে আপন করে নিলেন। উপস্থিত সকলে করতালিতে অভিনন্দিত করলেন বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কে। বৃহস্পতিবার সকালে বর্ধমানের তালিত দিঘির পাড়ের ঘটনা। 

দিলীপ ঘোষ বলেন, 'সবারই মিলেমিশে খুশির ইদ পালন করা উচিত। রাজনীতি তার জায়গায় থাকবে। কিন্তু সামাজিক অনুষ্ঠানের গুরুত্ব আলাদ। সেটা যাতে বোঝা যায় সে ব্যবস্থা আমাদেরই করতে হবে। আপনারা দারুণ আয়োজন করেছেন। সবাইকে সরবত খাওয়াচ্ছেন। সেটা একটু বেশি মিষ্টি মনে হলো আজ। সবাই ভালো থাকুন। নির্বাচনে লড়ব আমরা যে যার ইস্যু নিয়ে। কিন্তু ইদ থেকে শুরু করে চড়ক-বাংলা নববর্ষ এবং রামনবমী সবাই মিলে পালন করে ভাতৃত্ব বজায় রাখব। সবাইকে এটাই আমার আহ্বান।'