Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হেলিকপ্টার ল্যান্ডিং ট্রায়াল সহ অভিষেকের সভার প্রস্তুতি তুঙ্গে


 

হেলিকপ্টার ল্যান্ডিং ট্রায়াল সহ অভিষেকের সভার প্রস্তুতি তুঙ্গে




Atanu Hazra 
Sangbad Prabhati, 26 April 2024

অতনু হাজরা, জামালপুর : রাত পোহালেই পূর্ব বর্ধমানের জামালপুরের শিবি মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সমর্থনে জনসভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই ভোল্টেজ প্রচারে শনিবার জামালপুরে মিনি ব্রিগেড হতে চলেছে। সেই উপলক্ষ্যে সাজো সাজো রব গোটা জামালপুর সহ পার্শ্ববর্তী এলাকায়। মাঠ পরিদর্শনে দফায় দফায় আসছেন একাধিক প্রশাসনিক কর্তারা। এরই মধ্যে হয়ে গেলো হেলিকপ্টার ল্যান্ডিং ট্রায়াল। হেলিপ্যাড ঠিক ভাবে তৈরী হয়েছে কিনা তা সরেজমিনে দেখতেই এই ট্রায়াল। হেলিকপ্টার দেখতে প্রচুর সাধারণ মানুষ ভিড় জমান। 

শুক্রবার শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন করতে আসেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ছিলেন জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, ভূতনাথ মালিক, সাহাবুদ্দিন মন্ডল, বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। রবীন্দ্রনাথ বাবু বলেন, কাজ ঠিকমতোই চলছে কাল জনপ্লাবনে ভাসবে জামালপুর। রাসবিহারী হালদার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন যুব সমাজের আইকন তাই তাঁর সভায় কাল রেকর্ড সংখ্যক ভিড় হবে। বিধায়ক বলেন আগেরবার যেমন জনজোয়ার হয়েছিল এবারেও তার ব্যতিক্রম হবে না। মেহেমুদ খান বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানেই আবেগ। তিনি বলেন প্রচণ্ড গরম উপেক্ষা করেও ৭০ থেকে ৮০ হাজার মানুষ সভায় হাজির থাকবেন।