Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাংলা সিনেমা 'খেলাঘর বাঁধতে লেগেছি'র প্রমোশন হলো শহর বর্ধমানের একটি স্কুলে


 

বাংলা সিনেমা 'খেলাঘর বাঁধতে লেগেছি'র প্রমোশন হলো শহর বর্ধমানের একটি স্কুলে





Sangbad Prabhati, 19 April 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাংলা সিনেমার প্রমোশন হলো শহর বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার "খেলাঘর বাঁধতে লেগেছি" নামে বাংলা সিনেমার প্রমোশন ঘিরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। কিন্তু সিনেমার প্রমোশন বিদ্যালয়ে কেন ? সেকথা জানা গেল পরিচালক শিবাজী দত্তের কথায়। তিনি বললেন, একটি ছোট ছেলের জীবনের কাহিনি এটি। সে তার বাবামাকে মনের মতো কাছে করে পায় না। ফলে বন্ধু খোঁজে ইন্টারনেটে।

সমাজমাধ্যমে বন্ধু খোঁজা ব্যাকডেটেড। নতুন বন্ধু খোঁজো মোস্ট সফিস্টিকেটেড এআই ব্যবহার করে। গড়ে তোলো তাকে তোমার মনের মতো করে। তুমি চাইলে সে প্রেডিক্টেবল, চাইলে আনপ্রেডিক্টেবল।

খেলাঘর বাঁধতে লেগেছি সিনেমার অন্যতম কলাকুশলী আলপনা মজুমদার জানান, এই সিনেমা আমাদের হারিয়ে যাওয়া পারিবারিক মূল্যবোধ ফিরিয়ে আনার স্বপ্ন দেখাবে।

কলাকুশলী ঋদ্ধি মুখোপাধ্যায় জানান, দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে প্রমোশনে আসতে পেরে তাঁর সত্যিই ভাল লেগেছে।

বালক মেঘের ভূমিকায় অভিনয়কারী প্লাবন জানান, এই সিনেমা আসলে ছোটদেরই। তারাই যেহেতু সংসারের ভবিষ্যত। 

কাহিনি ও চিত্রনাট্যকার প্রীতম বলেন, এই গল্প আসলে আজ প্রতি ঘরের গল্প। 

স্বাগত ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, এআই আমাদের জীবনে বন্ধু হয়ে আসবে না ফ্রাঙ্কেনস্টাইন হয়ে তা ভবিষ্যত বলবে। কিন্তু আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতকে অনিশ্চয়তার ওপর ছাড়তে পারি না। তার শিক্ষাই দেওয়ার চেষ্টা করেছেন খেলাঘর বাঁধতে লেগেছি চলচ্চিত্রের গোটা টিম। তাঁদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

বিদ্যালয়ের উপস্থিত সকল ছাত্রছাত্রী প্রমোশন উপভোগ করে। ঈপ্সিতা, রিয়া, হেমা, গৌতম জানায় তারা অধীর আগ্রহে ২৪ মে তারিখের জন্য অপেক্ষা করছে। ঐ দিন হলে রিলিজ করবে খেলাঘর বাঁধতে লেগেছি।