Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রধানমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ


 

প্রধানমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ 




Atanu Hazra
Sangbad Prabhati, 5 April 2024

অতনু হাজরা, জামালপুর : প্রধানমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তারই প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি। জামালপুর বিধানসভার অন্তর্গত সাঁকটিয়ায় জামালপুর বর্ধমান ভায়া রায়না রোডে পথ অবরোধ করে জামালপুর ব্লক বিজেপি। শুক্রবার আন্দোলনে নেতৃত্ব দেন জেলার সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, জেলার সহ সভাপতি জিতেন ডকাল, মন্ডল সভাপতি পুলক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। 

বিকেল ৫ টা থেকে আধ ঘণ্টার জন্য তাঁরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। রামকৃষ্ণ চক্রবর্তী বলেন, এইভাবে ভাষা প্রয়োগ করা উচিত নয়, রাজ্যের মানুষ সব দেখছেন ও শুনছেন। সঠিক সময়ে জনগণ জবাব দেবে।