Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল প্রার্থীর সমর্থনে মহিলা কর্মীদের বৈঠকে জেলা সভানেত্রী


 

তৃণমূল প্রার্থীর সমর্থনে মহিলা কর্মীদের বৈঠকে জেলা সভানেত্রী




Atanu Hazra
Sangbad Prabhati, 2 April 2024

অতনু হাজরা, জামালপুর : লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সমর্থনে জামালপুর ব্লকের দলীয় কার্যালয়ে ব্লকের মহিলা কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা মহিলা সভানেত্রী ডঃ শিখা দত্ত সেনগুপ্ত। এই কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের সদস্য শোভা দে ও কল্পনা সাঁতরা ও ঝর্না বেগম শেখ। মূলত আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী শর্মিলা সরকারকে জেতাতে কী কী করণীয় সে বিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন জেলা সভানেত্রী শিখা সেনগুপ্ত।

 রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মহিলাদের স্বনির্ভর করার বিষয়ে সবচেয়ে বেশি নজর দিয়েছেন। তাই সকলকে এগিয়ে আসতে হবে। প্রত্যেককে নিজের অঞ্চল, নিজের গ্রাম, নিজের পাড়ায় বাড়ি বাড়ি পৌঁছে যেতে হবে। বিধায়ক অলক মাঝি বলেন বিধান সভা নির্বাচনের মত লোকসভা নির্বাচনেও দলীয় প্রার্থী শর্মিলা সরকারকে বিপুল ভোট জেতাতে হবে আর তারজন্য তিনি মহিলাদের এগিয়ে আসার কথা বলেন। 

মেহেমুদ খান বলেন বিধানসভা ভোটে শুধু জামালপুর নয় সারা রাজ্যেই তৃণমূলকে জেতাতে মহিলারা এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাই এবার লোকসভা ভোটেও তাদের আবার দায়িত্ব নিয়ে দলীয় প্রার্থীকে জামালপুর থেকে বিপুল ভাবে বিজয়ী করতে হবে। আজ এই বৈঠকে বিভিন্ন অঞ্চল থেকে কয়েকশো মহিলা কর্মী ও নেত্রীরা উপস্থিত ছিলেন।