Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঈদের প্রাক্কালে মঙ্গলকোট থানার মানবিক উদ্যোগে আপ্লুত পথভিক্ষুকরা


 

ঈদের প্রাক্কালে মঙ্গলকোট থানার মানবিক উদ্যোগে আপ্লুত পথভিক্ষুকরা




Sangbad Prabhati, 7 April 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ঈদের প্রাক্কালে দুশো পথভিক্ষুকদের নুতন বস্ত্র দিল মঙ্গলকোট থানার পুলিশ। আসলে ওরা ভিক্ষা করে দুয়ারে - দুয়ারে, দোকানে - দোকানে। কেউবা একটাকা - দুটাকা দেয়।কেউবা দেয়না। কারও কাছে দুপুরে খাওয়ার অনুরোধ জানালে কেউ আন্তরিকতায় খাইয়ে তৃপ্তি পায়। কেউবা অপমান করে দূর দূর করে তাড়িয়ে দেয়।হ্যাঁ, এরা পথভিক্ষুক। অন্যরা যখন উৎসবে নতুন নতুন জামাকাপড় পরে ঘুরে বেড়ায় মহা-আনন্দে। এরা তখন কঠিন বাস্তবতাকে মেনে নীরবেই রয়ে যায়। 

এদের জন্য এগিয়ে এলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। মানবিক উদ্যোগের যথার্থ প্রতিফলন দেখা গেল মঙ্গলকোট থানায়। রবিবার দুপুরে মঙ্গলকোট থানা চত্বরে দুশোর বেশি সংখ্যালঘু পথভিক্ষুকদের নতুন বস্ত্র তুলে দিল মঙ্গলকোট থানার পুলিশ। 

এদিন মঙ্গলকোট ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে এলাকার সিভিক - ভিলিজ পুলিশদের তদারকিতে তাঁদেরকে বাড়ি থেকে টোটোয় চাপিয়ে আনা হয় থানায়। মহিলাদের শাড়ি, পুরুষদের লুঙ্গি সহ অন্যান্য বস্ত্র সামগ্রী তুলে দেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ। আইসি জানান, "পুলিশের সামাজিক কাজকর্মের মধ্যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটা অন্যতম বলে মনে করি"। পুলিশের এহেন মানবিকতায় আপ্লূত পথভিক্ষুকরা।