Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাড়ম্বরে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর উৎসব


 


সাড়ম্বরে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর উৎসব 




Atanu Hazra
Sangbad Prabhati, 11 April 2024

অতনু হাজরা, জামালপুর : সারা দেশ জুড়ে বৃহস্পতিবার পালিত হচ্ছে মুসলিমদের পবিত্র ও খুশির উৎসব ঈদ। মসজিদ ও ঈদগাহে চলছে পরম শক্তিমান আল্লাহর উপাসনা। পূর্ব বর্ধমানের জামালপুরেও প্রতিটি মসজিদ ও ঈদগাহে চলছে ঈদের নামাজ পড়া। বত্রিশ বিঘা ঈদগাহে গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ পড়েন। 

তারপর একে অপরের সাথে আলিঙ্গনে মেতে ওঠেন। এই উপলক্ষ্যে গ্রামের যুবক ছেলেরা পুরো ঈদগাহ সুন্দরভাবে সাজিয়ে তোলে। ঈদগাহের বাইরে ছিল সাধারণ মানুষের জন্য খেজুর ও শরবতের ব্যবস্থা। এই ঈদগাহে ঈদের পবিত্র নামাজ পড়েন তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

        এদিকে জামালপুরের বিডিও পার্থ সারথী দে খুশির এই ঈদ উপলক্ষ্যে জামালপুরের সকলকে শুভেচ্ছা জানান। এছাড়া জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং রমজান মাসের শেষে এই পবিত্র ঈদের দিনে সমস্ত জামালপুরবাসীকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানান।