Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Spring Festival নৃত্যে ছন্দে আনন্দে প্রাণবন্ত বসন্ত উৎসব


 

Spring Festival 

নৃত্যে ছন্দে আনন্দে প্রাণবন্ত বসন্ত উৎসব 




Jayati Bhoumick
Sangbad Prabhati, 24 March 2024

জয়তী ভৌমিক, বর্ধমান : বর্ধমান টাউন হল মুক্ত মঞ্চে নৃত্যে ছন্দে আনন্দে আয়োজিত হলো মেগা বসন্ত উৎসব। বিগত বছরের ন্যায় এবারও ২৩ মার্চ সমাজের সাথী ও সময়ের সাথী পত্রিকা যৌথ ভাবে বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল ন'টায় অনুষ্ঠান শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় শেষ হয়েছে। 

সমাজের সাথী পত্রিকার সম্পাদক দুরন্ত কুমার নাগ জানান, পাঁচ শতাধিক শিল্পী সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে উপস্থিত সকলকে আনন্দ দিয়েছে। পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে শিল্পীদের পুষ্পস্তবক, স্মারক মেমেন্টো ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়। শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানে বর্ধমানের বহু বিশিষ্টজন উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেছেন। তাদের সকলকে সম্মানিত করেছেন দুরন্ত নাগ।

 সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন রীতা ঘোষ। অনুষ্ঠানে অংশ গ্রহণকারী শিল্পী সহ আমন্ত্রিত সকলের হাতে লাঞ্চ প্যাকেট তুলেন সময়ের সাথী পত্রিকার সম্পাদক কাকলি চ্যাটার্জী।

অন্যদিকে প্রতি বছরের মত এবারও বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। এবার এই উৎসবের আয়োজন করে প্রাথমিক বিভাগের শিক্ষক শিক্ষিকারা। প্রধান অতিথি ছিলেন হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী। 

সমগ্র উৎসবের নৃত্য পরিচালনা করেন বিদ্যালয়ের প্রাক্তনী তথা জেলার বিশিষ্ঠ নৃত্য শিল্পী মেহবুব হাসান। পরিচালন কমিটির সদস্য, অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ও অংশগ্রহনের প্রানবন্ত হয়ে ওঠে বসন্ত উৎসব। শিক্ষক শিক্ষিকা ও ছাত্রদের পরিবেশনায় ছিল গান ও নৃত্য। সকলকে কে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বরূপ হোড়।