Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

New DM পশ্চিমবঙ্গে চার জেলার নতুন জেলা শাসকদের তিন জনই মহিলা


 

New DM 

পশ্চিমবঙ্গে চার জেলার নতুন জেলা শাসকদের তিন জনই মহিলা 




Sangbad Prabhati, 22 March 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গের চার জেলার নতুন জেলা শাসকদের নাম জানালো নির্বাচন কমিশন। নতুন জেলা শাসকদের তিন জনই মহিলা আইএএস। উল্লেখ্য ইতিপূর্বে আইএএস ক্যাডার না হওয়ায় নির্বাচন কমিশন রাজ্যের চার জেলার জেলা শাসকদের সরিয়ে দিয়েছে। 

এবার নতুন জেলা শাসকদের নাম ঘোষণা করলো নির্বাচন কমিশন। পূর্ব বর্ধমানের নতুন জেলাশাসক পদে আসছেন কে রাধিকা আইয়ার। 

বীরভূমে নতুন জেলা শাসক শশাঙ্ক শেট্টি। পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক জয়শ্রী দাশগুপ্ত। ঝাড়গ্রামের জেলাশাসক মৌমিতা গোদারা বসু।