Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মহকুমা ভিত্তিক কাবাডি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে কালনা, মহিলা বিভাগে বর্ধমান উত্তর বিজয়ী


 

মহকুমা ভিত্তিক কাবাডি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে কালনা, মহিলা বিভাগে বর্ধমান উত্তর বিজয়ী 




Sangbad Prabhati, 9 March 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : মহকুমা ভিত্তিক সিনিয়র পুরুষ ও মহিলা কাবাডি প্রতিযোগিতা আয়োজিত হল পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুরে। শনিবার ভবতারিণী গার্লস হাই স্কুলের সন্নিকটস্থ তরুণ সংঘের মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্ব বর্ধমান জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, কালনা ও কাটোয়া সব মহকুমা থেকেই পুরুষ ও মহিলা বিভাগে দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মন্ত্রি স্বপন দেবনাথ ছাড়াও উপস্থিত ছিলেন পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ অন্যান্যরা।

এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বিজয়ী হয়েছে কালনা মহকুমা। বিজিত বর্ধমান দক্ষিণ মহকুমা। অন্যদিকে মহিলা বিভাগে বর্ধমান সদর উত্তর মহকুমা বিজয়ী হয়েছে। এছাড়া বিজিত হয়েছে বর্ধমান সদর দক্ষিণ মহকুমা। 

এদিন খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।