Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দাওয়াতে ইফতারে রোজদারদের সঙ্গে অংশ নিলেন মন্ত্রী স্বপন দেবনাথ


 

দাওয়াতে ইফতারে রোজদারদের সঙ্গে অংশ নিলেন মন্ত্রী স্বপন দেবনাথ 




Saiyad Abu Jafar
Sangbad Prabhati, 30 March 2024

সৈয়দ আবু জাফর, কালনা : পবিত্র রমজান মাসের শনিবার উনিশ তম রোজ পালিত হয়। রমজান মাস মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। রমজান মাস শেষে আসবে খুশির সেই দিন। যেদিন আকাশে উঠবে ঈদের চাঁদ। সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষজন পালন করবে খুশির ঈদ। তবে এই আনন্দের দিনটি আসার আগে গোটা মাস জুড়েই তাদের কঠোর নিয়ম নিষ্ঠা মেনে চলতে হয়। রাখতে হয় রোজা। ১২ মার্চ থেকে এই বছরের রমজান মাস শুরু হয়েছে। ভোররাতে সেহেরির পর হয় ফজরের আজান। এই আজানের পর থেকেই শুরু হয় রোজা। এরপর সারাদিনের শেষে মাগরিব আজানের পরেই তারা তাদের রোজা ভাঙেন। এরপরই শুরু হয় ইফতার। সারাদিন রোজা রাখার পর তারা ইফতারের মাধ্যমেই তাদের রোজা ভেঙে খাবার খান। শনিবার কালনা এক নম্বর ব্লকের কালনার দাঁতনকাঠি তলা মসজিদে এমনই এক দাওয়াতি ইফতারে অংশ নেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। 

মন্ত্রী স্বপনবাবু ছাড়াও এখানে উপস্থিত ছিলেন কালনা পৌরসভার উপ পৌরপতি তপন পোড়েল সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন এখানে এসে মন্ত্রী স্বপন দেবনাথ প্রথমেই শান্তি ও সম্প্রীতির জন্য দোয়া প্রার্থনা করেন। এরপর অংশ নেন ইফতারে। তিনি ধর্ম নিয়ে ভেদাভেদ ভুলে মানব ধর্মের কথা বলেন। সব ধর্মের মূল কথা এক। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি বলেন কোন ধর্ম গুরুই ধর্ম নিয়ে হিংসা হানাহানির কথা বলেননি। তাই তিনি সকলকে ধর্ম নিয়ে হিংসা হানাহানি বন্ধ করার অনুরোধ করেন। মানবতাই শ্রেষ্ঠ ধর্ম একথা তিনি বারবার করে বলে যান। জীবের সেবা করলেই ঈশ্বরের সেবা হয় এই কথা বলেন তিনি।