Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নারী দিবসে মহিলাদের সম্মানিত করলেন উপ প্রধান


 

নারী দিবসে মহিলাদের সম্মানিত করলেন উপ প্রধান




Atanu Hazra
Sangbad Prabhati, 8 March 2024

অতনু হাজরা, জামালপুর : আন্তর্জাতিক নারী দিবসে নিজের পঞ্চায়েতে এলাকার মহিলাদের সম্মানিত করলেন জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে ব্লকের তরুণ নেতা পাঞ্জাব।

 শুক্রবার নারী দিবসের পাশাপাশি হিন্দুদের একটি বিশেষ ধর্মীয় উৎসব মহা শিবরাত্রি। তাই একই দিনে দুটি উৎসবকে বেছে নিলেন পাঞ্জাব বাবু। তিনি পঞ্চায়েতে যেমন নারীদের সম্মানিত করলেন তেমনি শিবরাত্রি ব্রতর নানা সামগ্রী তিনি মহিলাদের হাতে তুলে দেন। প্রসঙ্গত পাঞ্জাব বাবু এর আগে তাঁর পঞ্চায়েতের অন্তর্গত ৩ টি শিব মন্দির সংস্কার করে দিয়েছেন। তাঁর এই কাজের প্রশংসা করছেন এলাকার মানুষ।