Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগ


 

তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগ 




Atanu Hazra
Sangbad Prabhati, 21 March 2024

অতনু হাজরা, জামালপুর : ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, পূর্ব বর্ধমান এর পক্ষ থেকে বৃহস্পতিবার জামালপুর ব্লকের জামালপুর ১ পঞ্চায়েতের দোলোরডাঙ্গা গ্রামে তৃতীয় লিঙ্গের মানুষদের (বৃহন্নলা) আইনি সচেতনতার পাঠ দিতে একটি ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে তাঁদের কার্ডের ব্যবস্থা করা, চিকিৎসা বিষয়ক সুবিধা ও অন্যান্য নানা পরিষেবা কিভাবে তাঁরা পেতে পারেন সে বিষয়ে তাঁদের অবহিত করা হয়। এদিনের এই ক্যাম্পে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা এসোসিয়েশন সার্ভিস বিভাগের সচিব সুতপা মন্ডল সহ অন্যান্যরা। বৃহন্নলা দের পক্ষ থেকে গীতা দেবী জানান, তাঁরা খুব খুশী যে তাঁদের বাড়ি বয়ে এসে এই পরিষেবা দেওয়া হচ্ছে। তিনি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে তাঁদের পক্ষ থেকে ধন্যবাদ জানান।