Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মহিলাদের স্বাবলম্বী করতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগ


 

মহিলাদের স্বাবলম্বী করতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগ 




Atanu Hazra
Sangbad Prabhati, 7 March 2024

অতনু হাজরা, জামালপুর : জামালপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে ব্লকের ১০ টি অঞ্চলের ১০টি স্বয়ম্ভর গোষ্ঠীর হাতে ১০০টি ছাগল তুলে দেওয়া হয়। জামালপুর ব্লক অফিস থেকে ছাগল গুলি উপভোক্তাদের হাতে তুলে দেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। বিধায়ক অলক কুমার মাঝি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদাই মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে নানা প্রকল্প চালু করেছেন। এই ছাগল গুলো প্রতিপালন করে স্বনির্ভর হয়ে উঠবে। মেহেমুদ খান বলেন, মহিলাদের স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্প নিয়ে এসেছেন। লক্ষ্মীর ভান্ডার যার প্রকৃষ্ট উদাহারণ। ছাগল গুলো প্রতিপালন করে আর্থিক ভাবে লাভবান হবেন মহিলারা।