Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবসে বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা অনুষ্ঠান


 

বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবসে বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা অনুষ্ঠান 




Atanu Hazra
Sangbad Prabhati, 15 March 2024

অতনু হাজরা, জামালপুর : ১৫ মার্চ বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস এই উপলক্ষে জামালপুরে বনবিবিতলা হাই স্কুলে একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক অরূপ নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংবাদিক অতনু হাজরা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়, ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক অরূপ নন্দী, অতনু হাজরা ও শিক্ষক শিক্ষিকারা। ছাত্র-ছাত্রীদের এই দিনের তাৎপর্য তুলে ধরেন এবং ক্রেতা সুরক্ষার বিভিন্ন দিক সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করান। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত "বনবিবিতলা উচ্চ বিদ্যালয় উপভোক্তা সংঘ" কক্ষেরও এদিন উদ্বোধন হয়। উদ্বোধন করেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক অরূপ নন্দী ও প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রী প্রীতি, সুদেষ্ণা ও সুস্মিতা। আর সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ঊষশ্রী দে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ শিক্ষক, শিবাজি কার্ফা। প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় জানান, সচেতনতার পাঠ দিতেই এই ধরনের কর্মশালার আয়োজন এবং বিদ্যালয় ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের দিকে স্থির লক্ষ্য রেখে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি গ্ৰহণ করা হবে।