Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চৈত্র সেলে অভিনব ভাবনা, চা পান করলেই মিলবে সোনা

 


চৈত্র সেলে অভিনব ভাবনা, চা পান করলেই মিলবে সোনা




Saiyad Abu Jafar
Sangbad Prabhati, 18 March 2024

সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : এক কাপ গরম চা'য়ে চুমুক, আর তাতেই মিলবে খাঁটি সোনা। ভাবছেন এ আবার কি ? হাঁ ঠিক'ই শুনেছেন,পয়লা চৈত্র থেকে শুরু হয়েছে চায়ে চৈত্র সেল। যা পুরো চৈত্র মাস জুড়ে চলবে। এমন'ই অভিনব ভাবনা গরীব টি স্টলের কর্ণধার ব্যানার্জী বাবুর। এতদিন পর্যন্ত আমরা সবাই জানতাম চৈত্র সেল মানেই তো বিভিন্ন রেডিমেডের পোশাক থেকে প্রসাধনী দ্রব্য, তাই বলে চায়ে চৈত্র সেল ? হাঁ ৫ টাকার বিনিময়ে এক কাপ চা। আর তাতেই মিলবে খাঁটি সোনা। আপনি হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব। হ্যাঁ সেই অসম্ভবকে সম্ভব করতে ২০১৮ সাল থেকে গরীব টি স্টল এর কর্ণধার শিশির ব্যানার্জী চালু করেছিলেন চা'য়ে চৈত্র সেল। যদিও বা ২ হাজার ২০-২১ সালে লকডাউন এবং ২২ সালে ব্যক্তিগত কারণে বন্ধ রাখা রাখার পর,২০২৩ সালে ১০ জন ভাগ্যবানকে দীঘা ভ্রমণ করিয়েছিলেন গরীব টি স্টলের কর্ণধার ব্যানার্জী বাবু।

 ২০২৪ এর ভাবনাটা একটু অন্যরকম। এবার আর ভ্রমণ নয়। গরম চায়ে চুমুক দিলেই উপহার স্বরূপ তুলে দেওয়া হবে ১০ জনকে খাঁটি সোনার জিনিস। আর তা তুলে দেওয়া হবে এক কাপ "চা"পান করলেই। চৈতন্য ভূমি নবদ্বীপ শহরের উত্তর পশ্চিমাঞ্চল প্রতাপনগর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল লাগোয়া গরীব টি স্টল, প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত টানা খোলা থাকে। সকাল থেকে রাত গরীব টি স্টলে গরম চায়ে চুমুক দিতে ভিড় জমান নবদ্বীপের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট ও পূর্বস্থলী এলাকা থেকে আসা বহু মানুষজন। আগামী পয়লা বৈশাখ লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবান বিজেতার হাতে তুলে দেওয়া হবে উপহার স্বরূপ একেবারে খাঁটি সোনার নাক ছাবি।