Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা ও নারী সম্মাননা


 

বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা ও নারী সম্মাননা 




Sangbad Prabhati, 10 March 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান সহযোদ্ধার উদ‍্যোগে বর্ধমান রাজ কলেজের এন এস এস বিভাগের সহযোগিতায় ১০ মার্চ রাজ কলেজের অডিটোরিয়ামে নারী দিবসকে সামনে রেখে অঙ্কন প্রতিযোগিতা ও ৬ জন মহিলাকে সম্মানিত করা হয়েছে। 

যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য দৃষ্টান্ত রেখেছেন। অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন কবি ও সাহিত্যিক সুষমা মিত্র, পুলিশ ইন্সপেক্টর কবিতা দাস, সাংবাদিক সুজাতা মেহেরা, ডিজাইনার ও সমাজকর্মী মৌমিতা দে, এনএসএস বিভাগের কর্মী রিয়া কেশর ও সঙ্গীত শিল্পী পূজা ভৌমিক।

এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মন্ডল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইউআইটি কলেজের প্রিন্সিপাল অভিজিৎ মিত্র ও বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস। বর্ধমান রাজ কলেজের এন এস এস বিভাগের অধ্যাপক ডঃ ওম শঙ্কর দুবে। 

এছাড়া বর্ধমান সহযোদ্ধার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক প্রীতিলতা বন্দোপাধ্যায় এবং চেয়ারম্যান সোমনাথ ভট্টাচার্য, সভাপতি ঋষিগোপাল মন্ডল। এছারাও উপস্থিত ছিলেন সহযোদ্ধার সকল সদস্য। বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় জানান সমাজে নারীরা পুরুষদের থেকে কোনও অংশে কম নয়। প্রত‍্যেকটা পদক্ষেপে তারা সমানভাবে এগিয়ে চলেছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সেই বার্তা দেওয়া হয়েছে।