Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ব্রিগেডের ঐতিহাসিক জন গর্জন সমাবেশে মন্ত্রী স্বপন দেবনাথ নেতৃত্বে


 

ব্রিগেডের ঐতিহাসিক জন গর্জন সমাবেশে মন্ত্রী স্বপন দেবনাথ নেতৃত্বে 




Saiyad Abu Jafar
Sangbad Prabhati, 10 March 2024

সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : আজ ১০ই মার্চ রবিবার। আজ তৃণমূল কংগ্রেসের ডাকে বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা - ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা তৈরি ছাড়াও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায় ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানাতে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জন দেওয়ার অঙ্গীকার নিতে সকাল ১১ টায় ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে এক ঐতিহাসিক জনসভা। যার নাম দেওয়া হয়েছে জন গর্জন সভা। উল্লেখ্য সারা রাজ্য জুড়েই এই জন গর্জন সভার প্রস্তুতি সভা করে ছিল তৃণমূল কংগ্রেস। 

আজ এই জনগর্জন সভায় অংশ নিতে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে ভোরবেলায় নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছান রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে নবদ্বীপ ধাম স্টেশন থেকে ট্রেনে চেপে আজ তিনি ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন। তিনি যে জনদরদী বা তার সমর্থকদের নিয়ে তিনি চিন্তিত তা আজ আরও একবার সবার চোখে পড়লো। তিনি নিজে ট্রেনে উঠে যাওয়ার পরেও সকলেই ঠিকঠাক উঠতে পেরেছে কিনা সেটা দেখার জন্য তিনি দলীয় পতাকা হাতে ট্রেনের গেটে ট্রেন ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত ঠায় দাঁড়িয়ে ছিলেন । বারবার তাকে মাথা বের করে সবাইকে দেখে নিতেও দেখা যায়।