Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রক্ত সঙ্কটে বর্ধমান কালিতলা অ্যাথলেটিক ক্লাব ও মিলিত প্রয়াসের উদ্যোগ


 

রক্ত সঙ্কটে বর্ধমান কালিতলা অ্যাথলেটিক ক্লাব ও মিলিত প্রয়াসের উদ্যোগ




Sangbad Prabhati, 31 March 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : চরম রক্ত সংকটে থাকা ব্লাড ব্যাঙ্কগুলিকে সাহায্য করার উদ্দেশ্যে বর্ধমান কালিতলা অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় ও মিলিত প্রয়াসের সহযোগিতায় নূতনগঞ্জ দিঘিরপুলস্থিত আমন্ত্রণ অনুষ্ঠান বাড়িতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 

এই শিবিরের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্যামাপ্রসাদ ব্যানার্জী সহ অন্যান্যরা।

কালিতলা অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে প্রতনু রক্ষিত জানান, ১০ জন মহিলা সহ ৬০ জন রক্তদাতা এই ক্যাম্পে রক্ত দান করেছেন। এছাড়াও এদিন রক্তদান শিবিরের মঞ্চে বিশিষ্ট কয়েকজন ক্রীড়াবিদদেরও সংবর্ধনা দেওয়া হয়।