Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার এর জমজমাট প্রচার




 

জামালপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার এর জমজমাট প্রচার 




Atanu Hazra
Sangbad Prabhati, 30 March 2024

অতনু হাজরা, জামালপুর : শনিবার দিনভর জামালপুরে লোকসভা ভোটের প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার। সারাদিন ধরে নানা ভাবে জনসংযোগের মাধ্যমে প্রচার করার পাশাপাশি দলীয় কর্মীদের সাথে বৈঠক করছেন তিনি। এদিন সকাল থেকে বাড়ি বাড়ি জনসংযোগ করে দুপুরের মধ্যাহ্ন ভোজনের পর কালারাঘাটের তিরুপতি হিমঘরে কর্মীদের সাথে মিলিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার। প্রতিটি বুথ থেকে ২০ জন করে প্রায় ৫০০০ কর্মী যোগদান করেন এই বৈঠকে। 

 উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূলের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি সহ অন্যান্যরা। 

 জেলা সভাপতি উপস্থিত সকল কর্মীদের কাছে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জেতাবার জন্য বলেন। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন প্রার্থীর সঙ্গে সমস্ত অঞ্চলের কর্মীদের সাথে পরিচয় যেমন হলো তেমনি মতবিনিময়ও করা হলো। দলীয় কর্মীদের সাথে মিলিত হবার পর তিরুপতি হিমঘর প্রাঙ্গণ থেকে জামালপুর বাসস্ট্যান্ড, থানা মোড় হয়ে গুহ মার্কেট পর্যন্ত একটি পদযাত্রা করা হয়। কয়েক হাজার কর্মী সমর্থক পা মেলান এই মিছিল বা পদযাত্রায়। সেখান থেকেই রাস্তার পাশে অসংখ্য মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রার্থী ডাঃ শর্মিলা সরকার। মিছিল শেষে গুহ মার্কেটেই প্রায় ৫০০ থেকে ৬০০ রোজাদারদের ইফতার করানো হয় সেখানেও উপস্থিত ছিলেন প্রার্থী ডাঃ শর্মিলা সরকার। সব শেষে জামালপুর ব্লক তথা জেলার সবচেয়ে বড় পুজো ও মেলা মহিন্দরের শ্মশান কালী পুজো তলায় গিয়ে পুজো দেন ও মেলায় উপস্থিত অসংখ্য মানুষের সাথে সৌজন্য বিনিময় করেন, সাথে সাথে নিজের ভোটের প্রচারও সারেন। মোটের উপর জামালপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচার ছিল বেশ জমজমাট।