Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ব্রিগেডে জনগর্জন সভার প্রস্তুতি জামালপুরের প্রচার সভায় ভি শিবদাসন দাশু


 

ব্রিগেডে জনগর্জন সভার প্রস্তুতি জামালপুরের প্রচার সভায় ভি শিবদাসন দাশু


Atanu Hazra
Sangbad Prabhati, 3 March 2024

অতনু হাজরা, জামালপুর : কেন্দ্রের লাগাতার বঞ্চনার বিরুদ্ধে ব্রিগেড ময়দানে সভা ডেকেছেন তৃণমূলের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামী ১০ মার্চ সেই সভাকে সফল করার জন্য রাজ্যের প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে চলছে প্রস্তুতি সভা। 

পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামে আমরার মোড়ে একটি জনসভার আয়োজন করা হয়। দলের পক্ষে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভি শিবদাসন দাশু। উপস্থিত ছিলেন সাংসদ সুনীল কুমার মন্ডল, বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক সহ সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান, উপ প্রধান সহ অন্যান্যরা। উপস্থিত বক্তারা বলেন কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের পাওনা টাকা অন্যায় ভাবে আটকে রাখলেও রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে বঞ্চিত এই অসহায় মানুষগুলোর পাওনা টাকা মিটিয়ে দিচ্ছেন। শুধু তাই নয় রাজ্যের লক্ষ্মী ভান্ডার আজ দেশের কাছে এক উজ্জ্বল মডেল। 

রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তুলতে লক্ষ্মী ভান্ডারের টাকা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। আর যাঁরা ১০০০ টাকা পেতেন তাঁদের ১২০০ টাকা করেছেন। এছাড়াও রাজ্যে চলছে বিভিন্ন প্রকল্প যার সুবিধা পাচ্ছেন রাজ্যের মানুষ। ৩ মার্চ এর সভা থেকে আগামী ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভাকে সফল করতে ব্লকের সকল মানুষকে ব্রিগেড মাঠ ভরিয়ে তোলার আহ্বান জানান। ব্লকে ব্লকে তৃণমূলের এই সভা লোকসভা ভোটের দলের প্রচার হিসাবেই দেখছে রাজনৈতিক মহল।