Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ব্যুরো অফ ইণ্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর সচেতনতামূলক অনুষ্ঠান


 

ব্যুরো অফ ইণ্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর সচেতনতামূলক অনুষ্ঠান




Atanu Hazra
Sangbad Prabhati, 19  March 2024

অতনু হাজরা, জামালপুর : ভারতীয় মানক ব্যুরো কলকাতা শাখা তাদের একটি অনুষ্ঠানের আয়োজন করলো জামালপুরের বনবিবিতলা হাই স্কুলে। মূলত ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই অনুষ্ঠান করে তাঁরা। এই উপলক্ষ্যে তাঁরা বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের নিয়ে একটি লেখা প্রতিযোগিতার আয়োজন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি আই এস এর আধিকারিক নীলয় বরণ চক্রবর্তী ও সমাপ্তি ব্যানার্জী। ছিলেন শিক্ষক ও সাংবাদিক অতনু হাজরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়, পীযুষ দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। 

সোমবার বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে স্ট্যান্ডার্ড ক্লাব গঠিত হয়। যার মেন্টর হন শিক্ষক পীযুষ কুমার দাস। ছাত্র ছাত্রীদের নিয়ে একটি কোর গ্রুপ গঠন করা হয়। আজকের অনুষ্ঠানে আধিকারিকরা আলোকচিত্রের মাধ্যমে বিভিন্ন বিষয়ের গুণগত মান, পরিমাপ এবং পরিমাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং আন্তর্জাতিক সনদের কথা তুলে ধরেন।

 প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় বলেন, তাঁর বিদ্যালয়ে স্ট্যান্ডার্ডস ক্লাব গঠিত হওয়ায় তাঁরা গর্ব অনুভব করছেন। লেখা প্রতিযোগিতায় যুগ্ম ভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারিদের পুরস্কৃত করা হয়।