Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রং খেলার শেষে দীঘিতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই


 

রং খেলার শেষে দীঘিতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই




Saiyad Abu Jafar
Sangbad Prabhati, 25 March 2024

সৈয়দ আবু জাফর কালনা : সোমবার রং খেলার শেষে একটি দীঘিতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই। পূর্ব বর্ধমান জেলার কালনা জিউধারা এলাকার ঘটনা। স্থানীয় মানুষজন তড়িঘড়ি উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই দুই জনের নাম করণ দাস এবং যীশু দাস। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে রং খেলার পর একটি এলাকায় বড় দীঘিতে কোন কারনে তারা নেমেছিল, এরপরই তারা তলিয়ে যায়। দুজনই সাঁতার জানত না। এরপর তাদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার বাবুরা মৃত বলে ঘোষণা করেন। এদিনই কালনা হাসপাতালের মর্গে মৃত দেহের ময়নাতদন্ত হয়। ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।