Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার


 

প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার 




Saiyad Abu Jafar
Sangbad Prabhati, 19 March 2024

সৈয়দ আবু জাফর, পূর্বস্থলী : লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে চলছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচার। মঙ্গলবার বিকেলে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবা গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। যুব তৃণমূলের জেলা সভাপতি রাসবিহারী হালদার, পূর্বস্থলী ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজকুমার পান্ডে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ বিশিষ্ট ব্যক্তিরা। সাথে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। 

এদিন মন্ত্রী স্বপন বাবু প্রথমেই এবারে লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সাথে এলাকাবাসীর আলাপ করিয়ে দেন। এই নির্বাচনী জনসভায় এসে প্রার্থী ডাঃ শর্মিলা সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন এবং তার ভূয়সী প্রশংসা করেন। এই জনমুখী প্রকল্প গুলি থেকে সাধারণ মানুষ যে উপকৃত সেই বিষয়টিও বলেন। তিনি সকল এলাকাবাসীকে ভোট দিয়ে তাদের পাশে থাকার কথা বলেন। যাতে তার দল এলাকার আরও উন্নয়ন করতে পারে। তিনি সকলের পাশে থাকবেন এ কথাও বলেন। মঙ্গলবারের এই জনসভায় এসে মন্ত্রী স্বপন দেবনাথের গলায় বিরোধীদের মুসলিম বিরোধী মনোভাবের কথা উঠে আসে। তিনি স্পষ্ট ভাবে বলেন এ দেশ সবার। এই দেশে সবার থাকার অধিকার আছে। ভারতবর্ষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রীষ্টান সব ধর্মের মানুষের থাকার সম্পূর্ণ অধিকার আছে। এদেশে সবাই সবার মতো করে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। তাতে কেউ বাধা দিতে পারে না। এদেশ থেকে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কাউকে তাড়িয়ে দিতে পারবে না কেউ। এ কথা আজ তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন। আজকের এই জনসভার শেষে মন্ত্রী স্বপন দেবনাথ, প্রার্থী ডাঃ শর্মিলা সরকার সহ কর্মী সমর্থকেরা এলাকারই রাস্তার ধারে একটি চায়ের দোকানে চা চক্রে অংশগ্রহণ করেন।