Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন জেলা সভাপতি


 

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন জেলা সভাপতি




Atanu Hazra
Sangbad Prabhati 16 March 2024

অতনু হাজরা, বর্ধমান ও দমদম : সারা রাজ্যের আজ প্রতিটি জেলার তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন সভাপতি, কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন সভাপতি হয়েছেন বর্ধমান বাণীপীঠ হাই স্কুলের শিক্ষক অতনু নায়েক, সহ সভাপতি পানুহাট রাজমহিষী দেবী হাই স্কুলের শিক্ষক কমলাকান্ত চক্রবর্তী ও সাধারণ সম্পাদক হয়েছেন গলসী হাই স্কুলের শিক্ষক দেবদীপ মুখার্জী। সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি অতনু নায়েক বলেন, দল দায়িত্ব দিয়েছে তাই তাঁর দায়িত্ব অনেক বেড়ে গেলো। জেলা জুড়ে সকল শিক্ষকদের নিয়ে সুষ্ঠু ভাবে সংগঠনের কাজ করবেন তিনি। এবং আসন্ন লোকসভা নির্বাচনে জেলায় দলীয় প্রার্থীদের জেতাতে এবং প্রচারেও সংগঠন কাজ করবে বলে তিনি জানান।

        দায়িত্ব পাবার পরই শনিবার দমদমে দমদম মমতা দেবী ভবনে আজ জেলার পক্ষ থেকে প্রতিনিধি মূলক ভাবে শিক্ষামন্ত্রী ও সংগঠনের সভাপতির সাথে দেখা করেন তাঁরা। অতনু বাবু ছাড়াও সঙ্গে ছিলেন জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাপ্পাদিত্য ব্যানার্জী, অমিত ঘোষ, দেবারতি দে, নীলিমা মুখার্জী, অমিত মোদক, অমর সরকার সহ অন্যান্যরা। মূলত সাংগঠনিক আলোচনা ও সৌজন্য সাক্ষাৎ করলেন তাঁরা।