Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান পূর্বে তৃণমূল প্রার্থীর সমর্থনে জামালপুরে দেওয়াল লিখন


 

বর্ধমান পূর্বে তৃণমূল প্রার্থীর সমর্থনে জামালপুরে দেওয়াল লিখন




Atanu Hazra
Sangbad Prabhati, 13 March 2024

অতনু হাজরা, জামালপুর : আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রচারের কাজে নেমে পড়েছে দলীয় কর্মীরা। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন ডাঃ শর্মিলা সরকার। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই জামালপুর ব্লকে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। জামালপুর ২ অঞ্চলের প্রধান মিঠু পালের নেতৃত্বে বুথে বুথে দেওয়াল লিখনের কাজ চলছে‌। 

আবুইঝাটি ১ অঞ্চলের অঞ্চল প্রধান রমজান শা নিজে দাঁড়িয়ে থেকে হাত লাগিয়ে কর্মীদের নিয়ে দেওয়াল লেখার কাজ করছেন। এখনও পর্যন্ত বিজেপি এবং সিপিএম তাদের প্রার্থী ঘোষণা করেনি। দেওয়াল লেখায় তাই এগিয়ে তৃণমূল কংগ্রেস। জামালপুরে তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, লোকসভা ভোটে দলের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার জামালপুর থেকে জিতবেন এবিষয়ে কোনো সন্দেহ নেই।