Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অক্ষয় কুমার দত্ত স্মারক বিজ্ঞান মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হলো বর্ধমানে


 

অক্ষয় কুমার দত্ত স্মারক বিজ্ঞান মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হলো বর্ধমানে 




Sangbad Prabhati, 10 March 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ৯ ও ১০ মার্চ দুদিন ব্যাপী বর্ধমান পৌর বিদ্যালয়ে আয়োজিত হল অক্ষয় কুমার দত্ত স্মারক জেলা বিজ্ঞান মেলা ও প্রদর্শনী। মেলার শুরুতে ছাত্র ছাত্রীদের একটি বর্ণাঢ্য পদযাত্রা পরিচালিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। এছাড়াও ছিলেন বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি ডাঃ তুষারকান্তি বটব্যাল, সম্পাদক আশুতোষ পাল, রাজ্য কমিটির মিলন গাইন ও বিজ্ঞান মঞ্চের অন্যান্য নেতৃত্ব। উদ্বোধনী ভাষণে বিশিষ্ট বিজ্ঞানী তথা হায়দ্রাবাদ স্পেস রিসার্চ সেন্টারের প্রাক্তন ডিরেক্টর ড. অরুন্ধতী মিশ্র আমাদের মহাকাশ জয়ের নানা অজানা তথ্য তুলে ধরেন। 

মেলা কমিটির পক্ষে যুগ্ম সম্পাদক প্রতনু রক্ষিত ছাত্র ছাত্রীদের বিজ্ঞান মেলার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। ধন্যবাদ জ্ঞাপণ করেন ড. উৎপল অধিকারী। পূর্ব বর্ধমান জেলার চল্লিশটি বিদ্যালয় থেকে আশিটি বিজ্ঞান মডেল নিয়ে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। এছাড়াও ছাত্র ছাত্রীদের ১০টি বিজ্ঞানের নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্র ছাত্রীদের উপচে পড়া ভিড় সবার দৃষ্টি আকর্ষণ করে। 

সন্ধ্যা ছয়টা থেকে দূরবীণ সহযোগে আকাশদেখার কর্মসূচী পরিচালনা করেন মিলন গাইন। মেলার দ্বিতীয় দিন ১০ মার্চ’২৪-এ ‘মিট দ্য সায়েন্টিস্ট’ অনুষ্ঠানে অংশ নেন অধ্যাপক চিত্তরঞ্জন সিনহা ও অধ্যাপক অভিষেক সাহা। পৌরহিত্য করেন কল্যানী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরবিন্দ দাস। 

বিজ্ঞান মেলায় বিজ্ঞানকর্মী শুভেচ্ছা সেনগুপ্ত পরিচালিত ‘নদীর নামটি বাঁকা’ বিষয়ে একটি তথ্যচিত্র পরিবেশিত হয়। এইদিন বিজ্ঞান বিষয়ে একটি ক্যুইজ প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীরা অংশ নেয়। পুরস্কার বিতরণী সভার মাধ্যমে মেলার সমাপ্তী ঘোষিত হয়।